বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো এলএনজি কেনার অনুমোদন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৫৮৫ টাকা দেশের জ্বালানি সংকট সমাধানে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার ব্যবসায়ী ও পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ ট্রেনের ক্যান্টিনে নারী ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার বিপিএলে ফিক্সিং-দুর্নীতির অভিযোগ: বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ
Advertise with us

বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

উত্তরের সীমান্তঘেঁষা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে সীমান্তের সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে তিনি পঞ্চগড়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান।

সেখানে কিছু সময় অবস্থান করে সীমান্ত এলাকার পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখেন তারা। এ সময় বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী। সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে সেখানে ছবি তোলেন তারা।

এর আগে, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে গতকাল রোববার পঞ্চগড়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের দ্বিতীয় দিনে আজ তিনি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়