বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো এলএনজি কেনার অনুমোদন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৫৮৫ টাকা দেশের জ্বালানি সংকট সমাধানে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার ব্যবসায়ী ও পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ ট্রেনের ক্যান্টিনে নারী ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার বিপিএলে ফিক্সিং-দুর্নীতির অভিযোগ: বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো, বিএসইসির অনুমোদন
Advertise with us

ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এখনো তারিখ নির্ধারিত হয়নি। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। তারিখ নির্ধারিত হয়নি।’ তিনি বলেন, ‘গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল করার বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে বাংলাদেশ।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ জায়গা দেবে না। আশা করি ভারতও দেবে না।’

বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, ‘কোনো চাপ থেকে নয়, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ বাংলাদেশের চাহিদা মেনেই কিনছে। বাংলাদেশ সরকার একটি এভিয়েশন হাব হিসেবে কিনছে।’

আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবির বলেন, ‘আন্তর্জাতিকভাবে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র যেখানেই ঝুঁকির মুখে পড়েছে, বিএনপি এগিয়ে এসেছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়