মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরলেই জেলে যেতে হবে: শামা ওবায়েদ সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,গুরুত্বর অবস্তায় হয়ে হাসপাতালে স্বামী ও দুই সন্তান পাঁচ মাসে রেকর্ড ২.০৪৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অস্বস্তিকর,ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে
Advertise with us

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও অন্তত ৫ জন। এতে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। তবে সিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মোবাইলে ধারণকৃত দৃশ্যটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের। সব কিছু ঠিক থাকলে বিমানবন্দরটির রানওয়েতে অবতরণের কথা ছিলো বোয়িংয়ের ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটির।

কিন্তু রোববার স্থানীয় সময় দুপুর দুইটার কিছু আগে বিমানটি রানওয়ে অতিক্রম করে পাশের সড়কে ছিটকে পড়ে। মূহুর্তেই আগুন ধরে যায় এতে। বিমানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সড়কে থাকা বেশ কয়েকটি গাড়ি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৬০টিরও বেশি ইউনিট। পরে অন্তত ২২০ দমকল কর্মীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সরিয়ে নেয়া হয় বিমানটিতে আটকা পড়া ক্রুদের।

মায়ামির ফায়ার চিফ রাইদ জাদাল্লাহ বলেন, ‘পাঁচজন নিহত হয়েছেন। আর মোট আহত ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ট্রমা সেন্টারে নেয়া হয়েছে। বিমানটি থেকে এখনও জ্বালানি লিক হচ্ছে, যা প্রশমিত করার চেষ্টা চলছে।’

মায়ামি ডেড-কাউন্টি শেরিফের রোজি কর্ডেরো স্টুটজ বলেন, ‘শেরিফ অফিস থেকে হটলাইন নাম্বার খোলা হয়েছে। যদি কারও পরিবারের কোনো সদস্য এই দুর্ঘটনায় নিখোঁজ থাকে, তাহলে হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।’

তবে দুর্ঘটনায় নিহতদের মধ্যে বিমানের ক্র্যু কতজন আছেন, তা জানা যায়নি। এছাড়াও, নিহতের তালিকায় ক্ষতিগ্রস্ত যানবাহনের যাত্রী আছে কি না তাও অজানা।

এদিকে, কী কারণে ঘটলো এমন দুর্ঘটনা তার কারণ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। দুর্ঘটনাকবলিত বিমানটি বিশ্ববিখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যমাজন পরিচালিত প্রাইম এয়ারের। ৩২ বছর বয়সী বিমানটি ২০১৫ সালে যাত্রীবাহী থেকে কার্গো বিমানে রূপান্তরিত হয়। এর আগে দুই দশকেরও বেশি সময় ধরে এটি যাত্রীবাহী বিমান পরিষেবায় ব্যবহৃত হতো।

দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা বন্ধ ছিলো বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। পরে স্বাভাবিক হয় ফ্লাইট পরিষেবা। তবে বেশ কিছু ফ্লাইট বাতিল ও সিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে সোমবার পর্যন্ত সময় লাগতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়