রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ট্রেন টাঙ্গাইল পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চাঁদপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মাঝিদের বঙ্গোপসাগরের গভীরে না যেতে নির্দেশ আবহাওয়া অধিদফতরের রাতের খাবার খেয়ে অসুস্থ কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯
Advertise with us

অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি মোবাইল ফোনে অপ্রিতমের বাবার সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, এই নিউজটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইলো। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য্য ধরার তৌফিক দেন।

একসঙ্গে হত্যার ঘটনায় ন্যায়বিচার চেয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকায় একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতীমের মায়ের আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের সঙ্গে আনাস ও ফাহিমকেও আটক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়