সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও, পুনর্নির্ধারণের বৈঠক বিআরটিএর বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম: রিজভী সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুদক গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার
Advertise with us

মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের কারণে অনেকটা বাধ্য হয়েই সরকারকে তেলের দাম সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে। তাতে সরকারের মূল্য সমন্বয় ছাড়া বিকল্প ছিল না।

তিনি বলেন, সরকার বাধ্য না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেন না। পাশ্ববর্তী এবং অন্যান্য দেশের চেয়ে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল বাংলাদেশে। এর ফলে পাশ্ববর্তী দেশে তেল পাচার হওয়ার শঙ্কা ছিল।

এসময় দেশে সবশেষ নির্ধারিত ডিজেলের দামের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর একই জ্বালানির দামের তুলনা দেন প্রতিমন্ত্রী। জানান, বাস্তবতার নিরিখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে সবসময় দাম নির্ধারিত করা সম্ভব হয় না। এই খাতে সরকারকে ভর্তুকিও দিতে হচ্ছে।

একইসঙ্গে সরকার বিভিন্ন সামাজিক কর্মসূচিগুলো চালু রাখার স্বার্থে এই মূল্য সমন্বয় করতে হয়েছে বলেও জানান তিনি। এর অভিঘাত যাতে সহনীয় পর্যায়ে থাকে সেজন্য প্রধানমন্ত্রীও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়