শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর ওসিরে মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
Advertise with us

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ সড়ক যাত্রা নিশ্চিত করতে সিএমপি’র বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ সড়ক যাত্রা নিশ্চিত করতে সিএমপি’র বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপনকে সামনে রেখে সড়ক পথে যাতায়াতকারী যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে সড়ক নিরাপত্তামূলক বিশেষ সভা আজ ১২ মার্চ ২০২৬ খ্রি. তারিখ দুপুর ২.৩০ ঘটিকায় দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে উপস্থিত প্রতিনিধিগণ ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাবদ্ধ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট সংগঠন এবং অন্যান্য স্টেকহোল্ডারদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়