শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর ওসিরে মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
Advertise with us

ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার,সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার,সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম। তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়