মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Advertise with us

এক দিনের রোজার ফিদইয়া কত?

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক দিনের রোজার ফিদইয়া কত?

কোনো কারণে রোজা রাখতে অক্ষম হলে ইসলামে তার জন্য ফিদইয়া আদায়ের বিধান রয়েছে। এক দিনের রোজার ফিদইয়া কত এবং কীভাবে তা আদায় করতে হয় এ বিষয়ে ইসলামি শরিয়তে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো ব্যক্তি যদি এমন পরিস্থিতিতে পড়েন যে তিনি রোজা রাখতে সক্ষম নন এবং ভবিষ্যতেও তা কাজা করার সামর্থ্য নেই, তাহলে তার জন্য ফিদইয়া আদায়ের বিধান রয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা এক দিনের রোজার ফিদইয়া হিসেবে একজন অভাবগ্রস্ত মানুষকে দুই বেলা খাবার খাওয়ানোর কথা উল্লেখ করেছেন।

তবে ফিদইয়া আদায়ের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি তার আর্থিক সামর্থ্য ও মান অনুযায়ী তা প্রদান করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আনন্দের সঙ্গে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ফিদইয়া দেয়, তা তার জন্য আরও উত্তম।

ফিদইয়ার পরিমাণ হলো, প্রতি রোজার জন্য একটি সদকাতুল ফিতির। অর্থাৎ প্রতি রোজা পরিবর্তে হয়তো একজন মিসকিন (যাকাত গ্রহনে উপযুক্ত ব্যক্তি) -কে দুইবেলা স্বাভাবিক খাবার দিয়ে পেট ভরে খাওয়ানো । অথবা তার সমমূল্য সদকা করা।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যেন তোমরা তাকওয়া অবলম্বন কর। নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে, কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিইয়া তথা একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে, তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। (সুরা বাকারা, আয়াত : ১৮৩-১৮৪)

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়