শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অপরিবর্তিত’ চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
Advertise with us

দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক সমকাল-এর সিনিয়র রিপোর্টার কামরুল হাসান এবং সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষ-এর ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।

সোমবার (৯ মার্চ) সংবাদমাধ্যমে ডিআরইউয়ের দপ্তর সম্পাদক রাশিম মোল্লার পাঠানো বিবৃতিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, দু’জন পেশাদার সাংবাদিকের উপর প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

সাংবাদিক কামরুলের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কামরুল হাসান মোটরসাইকেলযোগে ডিআরইউ থেকে তার কর্মস্থল তেজগাঁওয়ে দৈনিক সমকাল অফিসে যাওয়ার পথে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচা এলাকায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (এজি) অফিসের দক্ষিণ গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করে এবং তার প্যান্টের পকেট থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে ‘সোবান আল্লাহ’ নামের একটি বাস দাঁড়িয়ে ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ওই বাসের স্টাফ বা সংশ্লিষ্ট ব্যক্তি হতে পারে। পরে জানা যায়, বাসটি এজি অফিসের কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয়।

এছাড়া, গত রোববার (৮ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে সময় টিভির গাড়ি। এ নিয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলার ফাঁকে হামলার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল ছাড়লে গাড়ি চলতে শুরু করে, হঠাৎ ট্রাফিক সার্জেন্ট গাড়ি চলাচল বন্ধ করে দেন। এ সময় চালক হর্ন বাজালে উত্তেজিত হয়ে পড়েন সেই ট্রাফিক কর্মকর্তা। পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন পথচারীদের একজন। সেই দৃশ্য ধারণে বাধা দিতে গিয়ে হঠাৎ মব তৈরি করে সময় সংবাদের বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষ এর ওপর সরাসরি হামলা চালায় এক যুবক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়