রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩ আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ’র সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ফের বাড়ল স্বর্ণের দাম রুমায় মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী
Advertise with us

বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না:তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না:তথ্যমন্ত্রী

‘প্রধানমন্ত্রী বলেছেন যে— বিনা অপরাধে কোনও সাংবাদিক কারাগারে থাকুক আমরা তা চাই না। আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের ক্ষমতা নেওয়ার পরে যখনই এরকম একটা ঘটনা ঘটেছে। একজন সাংবাদিকের ক্ষেত্রে তিনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দিয়েছেন। আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সব সাংবাদিকের জামিনের ব্যবস্থা করেছি। যারা কারাগারে আছেন মিথ্যা মামলায় হোক আর যে মামলায় হোক, জামিন পাওয়া তার মৌলিক অধিকার। জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনও কারণ নাই।’

মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। রবিবার (৩ মে) তথ্য ভবনে এই আলোচনার আয়োজন করে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার তো শক্তিশালী না বা ওই মানসিকতার না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবোও না। আর এই মামলা আমরাও দেইনি। আমাদের সরকারের আমলে মামলাগুলো হয় নাই। কিন্তু যেহেতু আমি সরকারে আছি ফলে অতীতের এসব সমস্যাগুলো আমাকে ওউন করতে হবে। অতএব আমি গণমাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সব ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই— আমরা কেউ আইনের ঊর্ধে উঠতে পারবো না। অপরাধ বিবেচনা করার জন্য প্রক্রিয়া হচ্ছে একটি আর পেশাগত দায়িত্ব পালন করার নিরাপত্তা বিধান করার কাজটি হচ্ছে আরেকটি। একটির আরেকটির সঙ্গে মিল নেই।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়