সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’ সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসির খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ফ্যামিলি কার্ড কর্মসূচির নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ সমাজসেবা অধিদপ্তররে শত্রুর কথাবার্তা যা-ই হোক, হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ইরান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা শুরু সুন্দরবনে দুই দিনে ২১ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা
Advertise with us

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইসলাম বিদ্বেষী-নাস্তিক: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইসলাম বিদ্বেষী-নাস্তিক: আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এই জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। উনার বক্তব্য দেখেছেন? উনি বলছেন—এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। অথচ মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, আপনি তাদের জিজ্ঞাসা করেন তারা ধর্ম বিদ্বেষী কি না।

আলোচনায় মন্ত্রীকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে আমির হামজা বলেন, তারেক রহমানকে যে ‘খাম্বা’ বলে ডাকা হয়, তার মূল কারণ এই টুকু। তিনি এর আগেও এই দায়িত্বে থাকাকালীন বিতর্কিত ছিলেন। অযোগ্য মানুষকে দায়িত্ব না দিয়ে দেশপ্রেমিক ও যোগ্য মানুষকে এই চেয়ারে বসানো উচিত ছিল।

তিনি কুষ্টিয়ার স্থানীয় জ্বালানি সংকটের চিত্র তুলে ধরে বলেন, মজমপুর বা বিআরবি কেবলের তেল পাম্পে গিয়ে দেখুন কী হাহাকার চলছে। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, জেনারেটর চালানোর জন্য ৫ লিটারের বেশি তেল দিচ্ছে না। বিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন এখন বিপন্ন। এমন অযোগ্য মানুষের কারণেই আজ এই হাহাকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়