শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত পোল্যান্ডে যাত্রীবাহী ‘ট্রেন লাইনচ্যুত’ ১ জন নিহত,আহত ২০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
Advertise with us

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করতে না পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দখল ও ভরাট ঠেকাতে জেলা প্রশাসক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়ে মনিটরিং সেল করা হবে। শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করব।

তিনি বলেন, এখন যে কাজটা (খাল খনন কর্মসূচি) শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব-স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করে আবার ভরাট করতে না পারে। এটার জন্য আজকে প্রধানমন্ত্রী আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ইনশাআল্লাহ, এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, ইনশাআল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমানের সরকারও ইনশাআল্লাহ দেশকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়