মঙ্গলবার ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

চলচ্চিত্র অভিনেতা সোহেল খান ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলচ্চিত্র অভিনেতা সোহেল খান ইন্তেকাল করেছেন

টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তার মৃত্যুর খবরটি অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং প্রযোজক আরশাদ আদনান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাসপাতালের মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন।

জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে সোহেল খান বগুড়ায় ছিলেন। আগামীকাল বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি অন্যদের খবর দেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন সোহেল খান। চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে সোহেল খানের পৈতৃক বাড়ি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়