রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষার তাগিদ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি বিএনপি সব সময় জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্তে কমিটি গঠন রোববার ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করেছে অবরোধকারীরা এক বা দুই বিষয়ে অকৃতকার্য, তাদের পরীক্ষা নেওয়া হবে ১ মাসের মধ্যে তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের, বন্ধু দ্বীপকে গ্রেপ্তার ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিন
Advertise with us

জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে:নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে:নাহিদ ইসলাম

কষ্টে অর্জিত জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, জুলাই জাতীয় সনদে ঐকমত্য কমিশনকে চাপ দিয়ে সনদের পাশে নোট অব ডিসেন্ট দেওয়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক বিবেচনায় গভর্নর নিয়োগের অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, গভর্নর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। টিআইবির রিপোর্ট তুলে ধরে নাহিদ বলেন, বর্তমান সরকারের নির্বাচিত এমপিদের ৫৯.৪১ শতাংশ ঋণগ্রস্ত এবং যা বেশিরভাগ সরকারি দলের। সংসদ সদস্যদের ১১ হাজার কোটি টাকার বেশী ঋণ রয়েছে। যা অধিকাংশ সরকারি দলের। হাজার হাজার টাকা ঋণ যেন পুনঃ তফশিল করতে পারে এ জন্য রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম এ রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন। তাকে গ্রেফতার করা প্রয়োজন। এ রাষ্ট্রপতির কোনো অধিকার নেই এখানে থাকার। রাষ্ট্রপতি এস আলমের কাছে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার কারিগর। যা কোটি কোটি আমানতদারকে পথে বসিয়েছে।

রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সে সময়ের প্রেক্ষাপট ও এখনকার প্রেক্ষাপট ভিন্ন। তখন আমরা বলেছিলাম জাতীয় সরকার গঠনের কথা। সে সময় বিএনপি সেটা নাকচ করে দিয়েছিলো। আমাদের কাছে আরেকটি অপশন ছিলো ক্ষমতা আর্মির কাছে তুলে দেওয়া। আমরা যদি সেদিকে আগাতাম বিএনপি আজকে সংসদে বসতে পারতো কিনা সন্দেহ। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেদিন সরকারে গিয়েছিলাম।

ভারত প্রসঙ্গে নাহিদ বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদীর খুনিদের ভারত আশ্রয় দিয়েছে। তাদের সাথে এ বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার কি কথা বলেছে আমরা জানতে চাই। ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই কিন্তু সেটা মর্য়াদার ভিত্তিতে। সাম্যের ভিত্তিতে। ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে এদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেই দিনের কবর রচনা করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়