বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী
Advertise with us

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত দুই শিশু হল- বগুড়ার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে ১২ বছর বয়সী তামিম হোসেন এবং ১৩ বছর বয়সী ফাহিম হোসেন।

পুলিশ জানায়, তাদের বাবা প্রবাসে থাকায় দুই ভাই মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর দীর্ঘ সময় তাদের দেখা না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়