শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার বিদায় বেলায় আরো একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে! ট্রানজিট ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানান, ভারতীয় হাইকমিশন রাজপথে না নেমে, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে পরামর্শ দেন: রিজভী প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর লংমার্চ সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার জন্য: জামায়াত বেড়েছে তেলের দাম, ডাবল সেঞ্চুরি হাকাচ্ছে পোল্ট্রি মুরগি র‍্যাবের নাম বদলে যাচ্ছে, সংসদে বিল উত্থাপন তিন মাসের মধ্যে সারাদেশে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে সম্মিলিত ব্যাংক, উৎস কী?

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে সম্মিলিত ব্যাংক, উৎস কী?

কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে দীর্ঘ অপেক্ষার পর এস আলমের লুটপাটের শিকার ব্যাংকগুলো থেকে টাকা তোলার হিড়িক পড়েছে, আবেদন জমা পড়েছে ৫০ হাজারেরও বেশি। আগামী ৭ তারিখ থেকে গ্রাহকদের টাকা দেয়ার কথা বলা হলেও, এই বড় অংকের অর্থের উৎস কী, তা খোলাসা করেনি বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলেছেন, চাপ সামলাতে টাকা ছাপানো হলে তা হবে আত্মঘাতী।

এস আলমের হাজার হাজার কোটি টাকা লোপাটের খেসারত দিতে গিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে এখন গ্রাহকদের দীর্ঘ লাইন। আগামী ৭ তারিখ থেকে অর্থ পাওয়ার খবরে ব্যাংকগুলোতে টাকা তোলার আবেদনের হিড়িক পড়েছে।

তথ্য বলছে, প্রথম তিন দিনে ব্যাংকটি থেকে ২ হাজার ৩১৬ কোটি টাকার আমানত উত্তোলনের জন্য আবেদন করেছেন ৩৭ হাজার ৬১৩ জন। এর মধ্যে এককালীন পুরো অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ৭ হাজার ৬০৯ জন, অর্থের পরিমাণ ৬০৪ কোটি টাকা।

গ্রাহকরা জানান, বাংলাদেশ ব্যাংক যেহেতু বলেছে এবং সরকার যেহেতু এর দায়িত্ব নিয়েছে, তাই তারা আবেদন ফরম জমা দিচ্ছে।

এমন পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠছে, তীব্র তারল্য সংকটে ভোগা এই ব্যাংকগুলোতে এত টাকার যোগান আসবে কোথা থেকে? বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থের উৎস নির্ধারিত আছে এবং তারা টাকা সরবরাহ করবে। তবে অর্থের উৎস প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে, সোসাইটির একটি বড় অংশ ব্যাংকে আমানত রেখেছিলো, তারা তাদের প্রয়োজনের সময় টাকা পায়নি। তাদের আর্তনাদ বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে পীড়িত করেছে এবং সরকার চায় তাদের এ আর্তনাদকে যেভাবেই হোক প্রশমিত করতে।’

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের উচিত অর্থের উৎস পরিষ্কার করা। তবে তাদের শঙ্কা এই টাকা বাজার থেকে সংগ্রহ না করে, যদি কেবল টাকা ছাপিয়ে দেয়া হয়, তবে তা অর্থনীতির জন্য হবে আত্মঘাতী।

ড. শাহাদাৎ হোসাইন সিদ্দিকী বলেন, ‘যে ব্যাংক কোনো টাকা দিতে পারে না, সেই ব্যাংক যখন পহেলা সেপ্টেম্বর থেকে ঘোষণা দেয় যে, সবাইকে টাকা দিয়ে দেবে, নিশ্চয়ই টাকার কোনো একটা উৎস আছে। কিন্তু সেই উৎসটা যদি পরিষ্কার না করে, তাহলে অর্থনীতিতে এর প্রভাবটা কী পড়বে, সেটা কিন্তু আমাদের পক্ষে বলাও কঠিন। কারণ, তারা যদি টাকা ছাপিয়ে দিয়ে দেয়, তাহলে মূল্যস্ফীতিকে কিন্তু উসকে দেবে। তবে এর বিকল্প অর্থায়ন করাটাও কঠিন।’

একদিকে গ্রাহকের আমানত ফেরত দেয়ার চাপ, অন্যদিকে মূল্যস্ফীতি ঠেকানোর চ্যালেঞ্জ—এই দুইয়ের মাঝে বাংলাদেশ ব্যাংক এখন কোন পথে হাঁটবে, তাই এখন দেখার অপেক্ষা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়