সোমবার ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত সেন্টমার্টিন রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও সন্তান নিহত দীর্ঘ অবসান ঘটিয়ে, ঢাকার সঙ্গে পাবনার রেল যোগাযোগ চালু হচ্ছে মাদক রোধে জিরো টলারেন্স নীতি কার্যক্রম জোরদার সরকারের পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ আগামী বছর শুরু: পানিসম্পদমন্ত্রী রিয়াদ বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরী মণির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানে এলো শিউলি ফুল
Advertise with us

একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল

 

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা হিসাবের ক্ষেত্রে আগের ‘হেয়ারকাট’ বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

ফলে নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত পুনর্গণনা করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ হারে নির্ধারণ করা হবে না। ওই সময় ব্যাংকের যে কার্যকর মুনাফার হার ছিল, সেটি বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণ করতে হবে।

এর পাশাপাশি ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তী সময়ের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মুনাফা সমন্বয়ের বাস্তব জটিলতা বিবেচনায় নিয়ে আগের ‘হেয়ারকাট’ সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।

এর ফলে সংশ্লিষ্ট সময়ের ব্যক্তিগত মেয়াদি ও কিস্তিভিত্তিক আমানতকারীদের মুনাফা আর এককভাবে ৪ শতাংশ ধরে হিসাব করা হবে না। বরং ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী প্রতিটি হিসাবের আমানত স্থিতি পুনর্নির্ধারণ করতে হবে।

এ সিদ্ধান্তের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীদের মুনাফা ৪ শতাংশে সীমাবদ্ধ রাখার আগের সিদ্ধান্ত কার্যত বাতিল হলো। এখন নির্ধারিত সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতকারীদের পাওনা পুনর্গণনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়