বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী
Advertise with us

পাস হওয়া বিলকে ‘গণবিরোধী’ বলে জামায়াতের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাস হওয়া বিলকে ‘গণবিরোধী’ বলে জামায়াতের ওয়াকআউট

স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল, ২০২৬ পাসের পর জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামীর এমপিরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এজন্য এখন সংসদ থেকে ওয়াকআউট করছি।” এরপর বিরোধীদলীয় জোটের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, “আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং- সব রিডিংয়ে উনারা সহযোগিতা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কি না? এটা জানার জন্য।”

তিনি বিরোধীদলীয় এমপিদের অধিবেশনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, “আশা করি মাগরিবের নামাজের পর আবার অংশগ্রহণ করবেন।”

এদিন যেসব বিল পাস হয়েছে তার মধ্যে অন্তত ছয়টি বিল নিয়ে আপত্তি তোলে বিরোধীদল। সময় স্বল্পতা ও পর্যাপ্ত বিতর্কের সুযোগ না থাকা নিয়েও আপত্তি জানানো হয়।

এর আগে সংসদের বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ৯৮টি হুবহু, ১৫টি সংশোধন করে এবং ১৬টি পরে আরও যাচাই-বাছাই করে বিল আকারে আনার সুপারিশ করে।

বৃহস্পতিবারের অধিবেশনেও সময় বণ্টন নিয়ে আপত্তি তোলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তার অভিযোগ, বিরোধী সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত, অথচ মন্ত্রীরা দীর্ঘ সময় ধরে জবাব দিচ্ছেন।

পরে স্পিকার বলেন, আগের নজিরে আপত্তি উত্থাপনের ক্ষেত্রে দুই মিনিট সময় দেওয়া হলেও যৌক্তিক প্রস্তাব থাকলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়