সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

পুরোনো আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে:সংসদে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুরোনো আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে:সংসদে আইনমন্ত্রী

ব্রিটিশ ও পাকিস্তান আমলের যেসব আইন বর্তমান বাস্তবতায় অকার্যকর বা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন বা নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে এমপি মো. ফজলে হুদার লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী বলেন, স্বাধীনতার পর একটি সুসংহত আইনি কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৩ সালে ‘দ্যা বাংলাদেশ ল’স (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) অ্যাক্ট’ প্রণয়ন করা হয়। এর মাধ্যমে ১৯৭১ সালের ২৬ মার্চের পর দেশের ভূখণ্ডে কার্যকর আইনসমূহ, রাষ্ট্রপতির আদেশ এবং সংসদে প্রণীত আইন পুনর্বিবেচনা, সংশোধন ও বাতিলের মাধ্যমে সুশৃঙ্খল করা হয়। একই সঙ্গে যেসব আইন দেশের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক ছিল, সেগুলো বাতিল করা হয় এবং কিছু আইনকে বাংলাদেশের আইনের অংশ নয় বলে ঘোষণা দেওয়া হয়।

তিনি আরও জানান, সময়ের প্রয়োজনে বিভিন্ন আইনে সংশোধন আনা হয়েছে এবং নতুন বাস্তবতায় প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে। তবে এখনও ব্রিটিশ ও পাকিস্তান আমলের কিছু আইন বিদ্যমান, যেগুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আইনমন্ত্রী বলেন, এসব অপ্রাসঙ্গিক আইন চিহ্নিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হবে। এ লক্ষ্যে আইন কমিশন কাজ করছে এবং কমিশনের সুপারিশ পাওয়ার পর সরকার তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশের আইনব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী হবে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়