বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গাজীপুর কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কার ও আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০

প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু চট্টগ্রামের মুষলধারে বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ একটি বলও মাঠে গড়ায়নি।

ম্যাচ শুরুর কাট-অফ টাইম ছিল বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত। নিয়ম অনুযায়ী ম্যাচ অফিশিয়ালরা এই সময় পর্যন্ত অপেক্ষা করার কথা থাকলেও বৃষ্টির তীব্রতা না কমায় এবং মাঠ খেলার অনুপযোগী থাকায় আগেই সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচ রেফারি দুই দলের অধিনায়ককে ডেকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

ম্যাচটি দেখতে আসা দর্শকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, যারা অনলাইনে এই ম্যাচের টিকিট সংগ্রহ করেছিলেন, তারা টিকিটের টাকা ফেরত পাবেন। বৃষ্টির কারণে খেলা না হওয়ায় গ্যালারিতে আসা দর্শকদের হতাশ হতে হলেও আর্থিক ক্ষতির হাত থেকে তারা রেহাই পাচ্ছেন।

প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে জেতায় তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এখন সব রোমাঞ্চ জমা রইল শেষ ম্যাচের জন্য। আগামী ২ মে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

মিরপুরের সেই ম্যাচটি এখন অলিখিত ফাইনালে রূপ নিল। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সংস্করণেও সিরিজ জয়ের দারুণ সুযোগ এখন টাইগারদের সামনে। অন্যদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরানো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়