বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস বিমানবন্দরে যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাংবাদিককে ‘আরও প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার আহ্বান: তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান সরকারের ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে, ফ্যামিলি কার্ড পাবে ৪১ লাখ পরিবার সম্পর্ক বজায় রাখতে গেলে পানির গেট খুলে দেয়া যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ৪ হত্যাকাণ্ডে এসিডের ব্যবহার ও ধর্ষনের আলামত পাওয়া যায়নি রোহিঙ্গা পত্যাবাসন নিয়ে সরব দুই দেশ, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
Advertise with us

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ওই শিশুটির মৃত্যু হয় এবং এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে বলে হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ মার্চ কিশোরগঞ্জ থেকে আসা চার মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামের পাশাপাশি শিশুটির হৃদযন্ত্রের সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে নয় জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৬৭ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, “গত ১৭ মার্চ থেকে ৩ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়।

“এর মধ্যে মোট ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয় শিশু মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়।” হাম সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়