বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ‘সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানে হামলা’ মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি প্যাকেজের কাজ পেয়েছে ভারতের এলঅ্যান্ডটি নতুন পে স্কেলে সিনিয়রের চেয়ে জুনিয়রের বেতন বেশি হওয়ার সম্ভাবনা সরকার শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ডিএসসিসি রাজশাহী অনুমোদনহীনভাবে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ল সাজেকে সপ্তম দিনে ও চলছে অবরোধ কর্মসূচি, ক্ষতির মুখে ব্যবসায়ীরা অনুমোদন না থাকায় জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন
Advertise with us

নতুন পে স্কেলে সিনিয়রের চেয়ে জুনিয়রের বেতন বেশি হওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন পে স্কেলে সিনিয়রের চেয়ে জুনিয়রের বেতন বেশি হওয়ার সম্ভাবনা

নবম জাতীয় পে স্কেলে আগামী রোববার (১ নভেম্বর) থেকে বকেয়াসহ বর্ধিত বেতন দেওয়া শুরু হচ্ছে সরকারি চাকরিজীবীদের। তবে এই কাঠামো নিয়ে বেশকিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। এমনকি কিছু গ্রেডে সিনিয়রের চেয়ে জুনিয়রের বেতন বেশি হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। জটিলতার কারণে শুরুতেই বাড়তি বেতন পাবেন না দুই লাখের বেশি সরকারি চাকরিজীবী।

বেতন নির্ধারণ নিয়ে জটিলতার কারণে তারা বাড়তি বেতন পাবেন না বলে অর্থ মন্ত্রণালয়ে সূত্র জানিয়েছে। এর মধ্যে বিদ্যমান চাকরিজীবীর পাশাপাশি পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকরাও আছেন। জটিলতা দূর হলে এসব কর্মকর্তা-কর্মচারী বর্ধিত বেতন বকেয়াসহ পাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামোয় বিভিন্ন গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতিতে কোথাও কোথাও জ্যেষ্ঠদের চেয়ে জুনিয়র কর্মীর বেতন বেশি হচ্ছে। ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা। আবার ১২তম গ্রেডের বেতন ২৪ হাজার ৩০০ টাকা। সে হিসাবে ১১তম গ্রেডের কর্মচারী ৭০০ টাকা বেশি বেতন পাওয়ার কথা।

অথচ নতুন কাঠামোয় বেতন সমন্বয় করতে গিয়ে দেখা যায়, ১১তম গ্রেডের কর্মচারীর মূল বেতন নির্ধারিত হচ্ছে ৩৭ হাজার টাকা। আর ১২তম গ্রেডের কর্মচারীর বেতন দাঁড়াচ্ছে ৩৭ হাজার ৭০০ টাকা। ফলে জুনিয়র কর্মচারীর বেতন ৭০০ টাকা বেশি হচ্ছে। নতুন বেতন কাঠামোর নিয়ম প্রয়োগের কারণে এমন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে সরকারি চাকরিজীবীরা অভিযোগ করেছেন।

নিয়ম পর্যালোচনা না করলে এ জটিলতা দূর করা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। নতুন বেতনকাঠামোয় আগামী রবিবার চার মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে মাত্র কয়েক দিন বাকি থাকলেও ২ লাখের বেশি কর্মীর বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি।

এ জটিলতা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করলেও মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ১৪ লাখ কর্মচারীর মধ্যে সোমবার পর্যন্ত নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ হয়েছে ১২ লাখের। দুই লাখ এখনো বাকি।
গত ১৭ সেপ্টেম্বর নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়। এরপর বেতন নির্ধারণের কাজ শুরু হয় ৫ অক্টোবর থেকে। নিয়ম প্রয়োগ করতে গিয়ে গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়ে অসংগতি দেখা দেয়। এর সঙ্গে আইবাস++ নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতার ঘাটতি থাকায় কিছু সমস্যা তৈরি হয়েছে। এগুলো সমাধানে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় বলছে, যাদের নতুন কাঠামোয় বেতন নির্ধারণ হয়নি, তারা পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাবেন। বকেয়া বেতনের টাকা পরে পাবেন। বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগের আবেদন ১ নভেম্বরের আগে অর্থ বিভাগ সুরাহা করতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়