বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী
Advertise with us

মাদারীপুরে সংঘর্ষ,অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারীপুরে সংঘর্ষ,অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শহরের চরমুগরিয়া নয়াচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরমুগরিয়া নয়াচর এলাকার ফারুক বেপারী (ফারুক মেম্বার) ও পান্নু মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা পাল্টাপাল্টি ধাওয়া ও হামলা চালায়।

সংঘর্ষ চলাকালে এলাকায় ভয়ভীতি ও উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

একপর্যায়ে সড়ক অবরোধ করা হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও এগিয়ে আসেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে ফারুক মেম্বার অভিযোগ করে বলেন, পান্নু মোল্লার লোকজন আগে আমাদের ওপর হামলা চালায়। আমরা প্রতিবাদ করলে তারা আরও লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের লোকজন আহত হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে পান্নু মোল্লা বলেন, ফারুক পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে আমাদের লোকজনকে নানাভাবে নির্যাতন করছে। আমরা ভয়ে এতদিন কিছু বলিনি। কিন্তু তারা আবারও হামলা চালিয়েছে। আমরাও এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়