শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ কূটনৈতিক-দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ আজ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার বিদায় বেলায় আরো একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে! ট্রানজিট ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানান, ভারতীয় হাইকমিশন রাজপথে না নেমে, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে পরামর্শ দেন: রিজভী প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
Advertise with us

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বৃদ্ধি

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ দিতে ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’- এর মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।

৩০ এপ্রিল ২০২৬-এ শেষ হতে যাওয়া এই কর্মসূচির সময়সীমা ১ মে ২০২৬ থেকে বাড়িয়ে ৩১ মে ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া বিন শাবান জানান, কর্মসূচির আশাব্যঞ্জক সাফল্য এবং অবৈধ অভিবাসীদের সংখ্যা হ্রাসে এর কার্যকারিতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়েছেন। স্বেচ্ছায় দেশে ফেরার এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার এ পর্যন্ত ১২৭ মিলিয়ন রিঙ্গিত জরিমানা আদায় করেছে। এই সাফল্যের ফলে অভিবাসন ব্যবস্থাপনায় আইনি প্রক্রিয়ার পাশাপাশি স্বেচ্ছায় প্রত্যাবাসনের পদ্ধতিটি অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

ঘোষণা অনুযায়ী, এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা কোনো ধরনের বিচার বিভাগীয় প্রসিকিউশন ছাড়াই নির্দিষ্ট শর্তসাপেক্ষে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন। বৈধ পাস বা পারমিট ছাড়া অবস্থান এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার মতো অপরাধের জন্য ৫০০ রিঙ্গিত জরিমানা এবং পাসের শর্ত লঙ্ঘনের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অস্থায়ী নথি হিসেবে ২০ রিঙ্গিত ফি দিয়ে স্পেশাল পাস সংগ্রহ করে সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফিরে যেতে পারবেন আবেদনকারীরা।

অভিবাসন বিভাগ সতর্ক করেছে, এই সুযোগ দেয়ার পাশাপাশি দেশজুড়ে চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। আইন লঙ্ঘনকারী অভিবাসী এবং তাদের আশ্রয়দাতা নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে সকল অবৈধ অভিবাসীকে দ্রুত এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়