শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
Advertise with us

রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে টিলার মাটি কাটা নিয়ে বিরোধে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে টিলার মাটি কাটা নিয়ে বিরোধে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত তিনটার দিকে পৌরসভার পূর্ব আইলি খীল খামার টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি বিএনপির একজন কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খামার টিলা এলাকায় বাবলু ও তার মামাত ভাই পলিন টিলা কেটে মাটি বিক্রি করে আসছিলেন। এর জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, ‘ঘটনাস্থল হচ্ছে বাবলুর নানার বাড়ি। সেখানে দাওয়াত খেতে গিয়েছিল বাবলু। ফেরার পথে পথরোধ করে তাকে হত্যা করা হয়।’

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘যে গ্রুপ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে। বাবলু মাছ ধরতে গিয়েছিলেন বলে পুলিশকে তথ্য দিয়েছে নিহতের পরিবারের সদস্যরা।’

উল্লেখ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানে গত ১৯ মাসে ২২টি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির ১৬ নেতাকর্মী, আওয়ামী লীগের ৫ জন ও পারিবারিক কলহের জের ধরে একজন খুন হয়।রেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত তিনটার দিকে পৌরসভার পূর্ব আইলি খীল খামার টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি বিএনপির একজন কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খামার টিলা এলাকায় বাবলু ও তার মামাত ভাই পলিন টিলা কেটে মাটি বিক্রি করে আসছিলেন। এর জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, ‘ঘটনাস্থল হচ্ছে বাবলুর নানার বাড়ি। সেখানে দাওয়াত খেতে গিয়েছিল বাবলু। ফেরার পথে পথরোধ করে তাকে হত্যা করা হয়।’

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘যে গ্রুপ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে। বাবলু মাছ ধরতে গিয়েছিলেন বলে পুলিশকে তথ্য দিয়েছে নিহতের পরিবারের সদস্যরা।’

উল্লেখ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানে গত ১৯ মাসে ২২টি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির ১৬ নেতাকর্মী, আওয়ামী লীগের ৫ জন ও পারিবারিক কলহের জের ধরে একজন খুন হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়