বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে সম্মত হয়েছে মিয়ানমার তিন দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
Advertise with us

লঞ্চে আট মাসের শিশু রেখে উধাও ‘বাবা’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে প্রায় ৮ মাস বয়সী এক কন্যা শিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চটি স্থানীয় ধুলিয়া ধুলিয়া ঘাটে নোঙ্গর করলে এ ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে লঞ্চটি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথিমধ্যে ধুলিয়া লঞ্চঘাটে যাত্রী ওঠানামার জন্য থামে। এ সময় এক ব্যক্তি একটি কন্যা শিশু নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন।

লঞ্চে উঠে কিছুক্ষণ তিনি অন্য যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ডেকে বসে থাকেন। এক পর্যায়ে তিনি শিশুটির মাকে লঞ্চে নিয়ে আসার কথা বলে পাশের যাত্রীদের কাছে শিশুটির খেয়াল রাখার অনুরোধ করে লঞ্চ থেকে নেমে যান। এরপর লঞ্চ ছেড়ে গেলেও তিনি আর ফিরে আসেননি।

কিছুক্ষণ পর শিশুটি কান্না শুরু করলে আশপাশে তার কোনো স্বজনকে খুঁজে না পেয়ে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। পরে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখেন।

লঞ্চের যাত্রী মো. সোহেল বলেন, ধুলিয়া ঘাট থেকে ওই ব্যক্তি লঞ্চে উঠে কিছুক্ষণ যাত্রীদের পাশে বসা ছিলেন। লঞ্চ ছাড়বে ছাড়বে এমন সময়ে সে  শিশুটিকে রেখে শিশুর মাকে এগিয়ে আনার কথা বলে নেমে যান। কিন্তু লঞ্চ ছাড়লেও তিনি আর ফিরে আসেননি।

এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেলেন, তা এখনও জানা যায়নি। কন্যা শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং তার পরিবারকে খোঁজার চেষ্টা চলছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে এখনও তেমন কিছু জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি।

বাউফল উপজেলা সমাজসেবা অফিসার মো. মুশফিকুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ধুলিয়ায় লঞ্চে এক শিশুকে পাওয়া গেছে। ওখান থেকে এ বিষয়ে কেউ তথ্য দেয়নি, কেউ জানায়নি। তবে এ বিষয়ে আগে পুলিশের কাছে ওই বাচ্চাকে হস্তান্তরের পরে আমরা পুরোপুরি জানতে পারব। এখন বাচ্চা কোথায় আছে তা আমরা জানি না। তবে খোঁজ নিচ্ছি, বিকেলে আপডেট জানাতে পারব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়