শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত পোল্যান্ডে যাত্রীবাহী ‘ট্রেন লাইনচ্যুত’ ১ জন নিহত,আহত ২০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
Advertise with us

সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে ঝুঁকি নিয়ে পারাপার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে ঝুঁকি নিয়ে পারাপার

চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরীঘাট অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

৩১ মার্চ মঙ্গলবার বাঁশবাড়িয়া ফেরীঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাহাজ থেকে নামতে গিয়ে যাত্রীদের হাঁটুসমান কিংবা তারও বেশি পানির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। জোয়ার বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে- তখন ছোট নৌকা ব্যবহার করে যাত্রী নামাতে হয়।

উঁচু জোয়ারের সময় ঘাটের উভয় প্রান্তেই একই চিত্র দেখা যায়। যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়েই গাড়ি চালিয়ে পন্টুন ব্রিজে উঠতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি লবণাক্ত পানিতে যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মালবাহী ট্রাকচালক মিন্টু বলেন, ‘জোয়ারের পানিতে ট্রাক চালিয়ে পন্টুনে ওঠা খুবই ঝুঁকিপূর্ণ। লোনা পানিতে গাড়ির বডি ও যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।’

এদিকে, উঁচু বা মাঝারি জোয়ারের সময় যাত্রীদের জন্য বিআইডব্লিউটিএ নির্মিত বিকল্প অস্থায়ী কাঠের সেতুটি নিরাপদ নয় বলে অভিযোগ দ্বীপবাসীর। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য মই বেয়ে ওঠানামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাবিহা রাখী বলেন, ‘বৃদ্ধ মা-বাবাকে নিয়ে এভাবে ওঠানামা করা খুবই বিপজ্জনক। পা পিছলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

জানা গেছে, ফেরীঘাটের দুই প্রান্তে পন্টুন ও সড়কের মাঝামাঝি প্রায় ৫০ ফুট এলাকা জোয়ারের পানির প্রবাহে নিচু হয়ে গেছে। ফলে জোয়ারের সময় ওই অংশে হাঁটুসমান পানি জমে, যা যাত্রী ও যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। এতে বিকল্প পথে যাত্রী ওঠানামায় প্রায় এক ঘণ্টা সময় লাগছে এবং গাড়ি পারাপারেও বিলম্ব হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার যাত্রী ও বিপুল সংখ্যক যানবাহন এ নৌরুটে পারাপার হচ্ছে। এ রুটে বিআইডব্লিউটিসির এমভি মালঞ্চ ও ফেরী কপোতাক্ষ চলাচল করছে।

বিআইডব্লিউটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল দুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি সোমবার সরেজমিনে ঘাট পরিদর্শন করেছি। যাত্রী ও যানবাহন পারাপার সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়