সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

১৫ বছরে শেয়ারবাজারে ১ লাখ কোটি টাকা লুট:রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৫ বছরে শেয়ারবাজারে ১ লাখ কোটি টাকা লুট:রুমিন ফারহানা

জাতীয় সংসদে শেয়ারবাজার নিয়ে তীব্র সমালোচনা করে সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, গত ১৫ বছরে দেশের পুঁজিবাজার থেকে এক লাখ কোটি টাকার বেশি লুট হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের অধিবেশনে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল’ জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, লুট হওয়া অর্থ সাধারণ বিনিয়োগকারীদের কষ্টার্জিত সঞ্চয়, যা একটি প্রভাবশালী গোষ্ঠী আত্মসাৎ করেছে। তিনি জড়িতদের দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার ধসে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই সর্বস্ব হারিয়েছেন। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ২০১০ সালের কেলেঙ্কারির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। প্রস্তাবিত আইনে লুটপাটের শাস্তি মাত্র পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা রাখায় তিনি আপত্তি জানান। এ ছাড়া বিএসইসি সদস্যদের অবসরের বয়সসীমা তুলে দেওয়ার বিরোধিতা করে বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব দেন, তবে তা গৃহীত হয়নি।

সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে শেয়ারবাজারে যা ঘটেছে তা দুঃখজনক এবং সরকার এই খাত সংস্কারে কাজ করছে।

তিনি জানান, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। আলোচনা শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়