মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছালো সাক্ষ্যগ্রহণ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ‘সিদ্ধান্ত হয়নি’ শিক্ষা মন্ত্রনালয় বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানিভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
Advertise with us

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ প্রসিকিউটর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য ৩ জন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’-এর ধারা ৭(১) অনুযায়ী পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা, রিটেইনার ফি এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটররা হলেন: পিরোজপুর জেলার আইনজীবী মো. মাগফুর রহমান শেখ; তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমান সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া হবিগঞ্জ জেলার ড. মোহাম্মদ অলি মিয়া এবং গাইবান্ধা জেলার ব্যারিস্টার রাফিউল ইসলামকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা উভয়েই সহকারী অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) মুহাম্মদ শাহাদাত হোসেনের সই করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিয়োগের এই অনুলিপি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়