মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী রমেক হাসপাতালে এসি নামমাত্র, ৫৮টি এসির ৪৬টিই অকেজো চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ঢাকা-পাটুরিয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে, ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচাতে নিষেধাজ্ঞা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সরকারি ছুটি ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
Advertise with us

ইরান যুদ্ধ শেষ,মার্কিন কংগ্রেসকে জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান যুদ্ধ শেষ,মার্কিন কংগ্রেসকে জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত ‘শেষ হয়েছে’ বলে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা তিনি মানতে বাধ্য নন।

এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে রয়েছে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে। নতুন করে যেকোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে সংঘাতের অবসানে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠায় ইরান। তবে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার (১ মে) বলেন, ওয়াশিংটন যে ধরনের চুক্তি চায় তেহরান তাতে রাজি হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প।

তবে এদিনই প্রেসিডেন্ট ট্রাম্প শীর্ষ মার্কিন আইনপ্রণেতাদের বলেন যে, ইরানে সংঘাত শেষ হয়ে গেছে। হাউস স্পিকার মাইক জনসন এবং সিনেটের প্রেসিডেন্ট চাক গ্রাসলিকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘৭ এপ্রিলর পর থেকে মার্কিন বাহিনী এবং ইরানের মধ্যে কোনো গোলাগুলির বিনিময় হয়নি। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত শেষ হয়ে গেছে।’

চিঠিতে তিনি দাবি করেন, এই যুদ্ধে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান ও তার মিত্রদের হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়