মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী রমেক হাসপাতালে এসি নামমাত্র, ৫৮টি এসির ৪৬টিই অকেজো চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ঢাকা-পাটুরিয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে, ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচাতে নিষেধাজ্ঞা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সরকারি ছুটি ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
Advertise with us

এক মোটরসাইকেলে এক পরিবারের ৩ জন, গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাবা-মেয়ের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক মোটরসাইকেলে এক পরিবারের ৩ জন, গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাবা-মেয়ের

বগুড়ার শাজাহানপুরে ঈদের ছুটিতে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী গুরুতর আহত হন।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের আরশাদ আলী মন্ডলের ছেলে রংপুরের মাহিগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তা আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে পুস্পা আক্তার (৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত আনিছুরের স্ত্রী আয়েশা খাতুন (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়ে নিয়ে মোটরসাইকেলে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় অজ্ঞাত একটি যানবাহন ধাক্কা দিলে তিন জনই মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে পুস্পা আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন স্ত্রী আয়েশা খাতুন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক আনিছুর রহমান ও তার মেয়ে পুস্পাকে মৃত ঘোষণা করেন। আয়েশা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি রইছ উদ্দিন জানান, ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়