শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
Advertise with us

ফরিদপুরে ‘তেল নাই’ লেখা ২ পাম্পে মিললো ৫৪ হাজার লিটার তেল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে ‘তেল নাই’ লেখা ২ পাম্পে মিললো ৫৪ হাজার লিটার তেল

ফরিদপুরে ‘তেল নাই’ লেখা প্ল্যাকার্ড লাগিয়ে সরবরাহ বন্ধ করে দিয়েছিল দুটি পেট্রল পাম্প। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানালে তারা সদর উপজেলার ওই দুটি পাম্পে অভিযান চালিয়ে ৫৪ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পায়। আর এ অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) বিকেলে ফরিদপুর-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর বাজারে হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ না করার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগে অভিযান চালানো হলে সাত হাজার লিটার পেট্রল, ছয় হাজার ৫০০ লিটার অকটেন ও ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে পাম্প চালু করে বাস, ট্রাক, কৃষক, প্রাইভেটকার, মোটরসাইকেলে প্রয়োজনীয় জ্বালানি বিক্রির ব্যবস্থা করেন্

এরপর সদরের কানাইপুর এলাকায় রয়েল ফিলিং স্টেশন থেকে ভোক্তাদের শুধু ডিজেল বিক্রি করে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছিল। এ সময় যাচাই করে দেখা যায়, পাম্পে তিন হাজার ৫০০ লিটার পেট্রল, তিন হাজার ৪০০ লিটার অকটেন ও ১৯ হাজার লিটার ডিজেল রয়েছে।

এ ঘটনায় পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করায় তাৎক্ষণিক পেট্রল ও অকটেন বিক্রির ব্যবস্থা করা হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ এসব অভিযান পরিচালনা করেন।

ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন পেট্রল পাম্পে অভিযান চালানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়