বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস বিমানবন্দরে যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাংবাদিককে ‘আরও প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার আহ্বান: তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান সরকারের ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে, ফ্যামিলি কার্ড পাবে ৪১ লাখ পরিবার সম্পর্ক বজায় রাখতে গেলে পানির গেট খুলে দেয়া যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ৪ হত্যাকাণ্ডে এসিডের ব্যবহার ও ধর্ষনের আলামত পাওয়া যায়নি
Advertise with us

কল্যাণপুরে যাত্রীদের ভিড়, আরামদায়ক ভ্রমণে কাটছেন এসি বাসের টিকিট

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কল্যাণপুরে যাত্রীদের ভিড়, আরামদায়ক ভ্রমণে কাটছেন এসি বাসের টিকিট

ঈদুল আজহাকে কেন্দ্র করে গত কয়েকদিনে বেশিরভাগ মানুষ রাজধানী ছেড়েছে। অফিস-আদালত পুরোপুরি ছুটি হওয়ায় আগে-ভাগেই ভোগান্তি এড়াতে অনেকে পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রাজধানীর অন্যতম প্রধান দূরপাল্লার বাস টার্মিনাল ও কাউন্টার এলাকা কল্যাণপুরে সকাল থেকেই বাড়িফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ভাড়া কিছুটা বেশি হলেও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছে।

সরেজমিনে কল্যাণপুর বাস কাউন্টার এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী সাধারণ মানুষের পদচারণায় পরিপূর্ণ কাউন্টারগুলো। হানিফ এন্টারপ্রাইজ, শাহ ফাতেহ আলী পরিবহন, অরিন ট্রাভেলসসহ বিভিন্ন নামি-দামি বাস কাউন্টারের সামনে টিকিটের জন্য যাত্রীদের সারি দেখা গেছে। কাউন্টারগুলোর পাশাপাশি ফুটপাতে ও ফুটওভার ব্রিজের নিচে অপেক্ষা করছেন যাত্রীরা।

এদিকে, দূরপাল্লার যাত্রা আরামদায়ক করতে ও সড়কে যানজটের ভোগান্তি মাখায় রেখে অনেক যাত্রীই এসি বাসকে প্রাধান্য দিচ্ছেন। যে কারণে এসব বাসের টিকিটের চাহিদা বাড়ার সুযোগে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন যাত্রী।

কাউন্টারে অপেক্ষায় থাকা গাইবান্ধাগামী যাত্রী সোহেল জানান, ভোগান্তি এড়িয়ে আরামদায়ক ভ্রমণের জন্য অরিন ট্রাভেলসের এসি বাসের টিকিট কেটেছেন। এজন্য তাকে ১ হাজার ২০০ টাকা গুনতে হয়েছে। ঈদের জন্য ভাড়া একটু বেশি বলে জানান তিনি।

ভাড়ার ব্যাপারে কল্যাণপুরের হানিফ বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোখলেস জানান, ঈদের সময় মহাসড়কে যানজট এবং ওয়ান-ওয়ে (একমুখী) যাত্রীর চাপের কারণে ভাড়ার কিছুটা সমন্বয় করতে হয়। তিনি জানান, বর্তমানে কল্যাণপুর থেকে এসি বাসে রংপুর যেতে ভাড়া নেওয়া হচ্ছে ২ হাজার টাকা। আর বগুড়ার যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১ হাজার ৮০০ টাকা। যা স্বাভাবিক সময়ের তুলনায় একটু বেশি।

কল্যাণপুরের কাউন্টারগুলোর পাশাপাশি দেখা যায়, বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে ঘরমুখো মানুষের ভিড়। ব্যাগ-লাগেজ হাতে নারী, শিশু ও বয়স্করা কাউন্টারের ভেতর এবং বাইরে অপেক্ষা করছেন। আর যাত্রীদের এই ভিড়কে কেন্দ্র করে কাউন্টার এলাকার আশেপাশের হকার এবং ভাসমান দোকানগুলোতেও কেনাকাটার ধুম পড়েছে। ঘড়ি, বেল্ট, সানগ্লাস থেকে শুরু করে ফলমূলের দোকানেও ভিড় করছেন বাড়িফেরা যাত্রীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়