বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে চীন রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি নেপালের আকস্মিক বন্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী আজ বিকেল তিনটায় বসছে সংসদের তৃতীয় অধিবেশন দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস বিমানবন্দরে যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Advertise with us

গাজীপুরের দুই মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরের দুই মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

উত্তরের পথে শুরু হয়েছে ঈদযাত্রা। গাজীপুরের ৪০ শতাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায়। এতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে দেখা দিয়েছে ১৫ কিলোমিটার যানজট। এদিকে থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে আরও কয়েকগুণ।

সোমবার (২৫ মে) বিকেল ৪টায় সরেজমিনে ঘুরে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় এলাকাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা উড়াল সড়ক এবং চন্দ্রা- নবীনগর সড়কের কবিরপুর থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে যানজট দেখা গেছে।

তবে, এই যানজট নিরসনে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের শতাধিক পুলিশ সদস্যকে টহল দিতে দেখা গেছে। যানজটের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার চিত্রটি দেখা যাচ্ছে।

এদিকে যানজটের কবলে থাকা পরিবহন ও যাত্রীরা থেমে থেমে বৃষ্টি কারণে আরও দুর্ভোগে পড়েছে।

জেনিন পরিবহন বাসের চালক আমজাদ সরদার বলেন, জিরানী থেকে চন্দ্রা স্টেশনে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে তার। চন্দ্রা এলাকায় শতশত যাত্রীবাহী বাসের জটলা বেধে আছে। কোনো নিয়ম কানুন না মেনে সড়কের উপর গাড়ি থামিয়ে যাত্রী তোলার কারণে যানজট আরও বেড়েছে বলে জানন তিনি।

রফিকুল মিয়া নামে সিরাজগঞ্জ পরিবহন বাসের চালক জানান, আজ থেকে মানুষের চাপ বাড়ল। এখনি যানজট শুরু হয়েছে। সন্ধ্যার পর যানজট আরও অনেক বেড়ে যাবে। বিশেষ করে আমরা যারা চন্দ্রা এলাকায় যাত্রীর জন্য দাঁড়াই, কেউই নিয়ম মানি না। এর প্রভাবটাই পিছনের সড়কে পড়ে।

তোফাজ্জল হোসেন নামে এক যাত্রী বলেন, এক ঘণ্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে আছি। আমার ভাই আসছে ঢাকা থেকে। সেই গাড়িতে আমিও যাব। কিন্তু যানজটের কারণে এখনও গাড়ি এসে পৌঁছাতে পারেনি।

যানজটের বিষয়ে জানতে গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলমের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার ফোনকল করেন ঢাকা পোস্টের প্রতিবেদক। তবে, তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়