মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছালো সাক্ষ্যগ্রহণ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ‘সিদ্ধান্ত হয়নি’ শিক্ষা মন্ত্রনালয় বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানিভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
Advertise with us

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সম্পর্ক বাধাগ্রস্ত হবে না:তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সম্পর্ক বাধাগ্রস্ত হবে না:তথ্য উপদেষ্টা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপির জয়ে ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত হবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। পশ্চিমবঙ্গের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘সুন্দর সহযোগিতামূলক’ থাকবে বলেই তার বিশ্বাস।

সচিবালয়ে মঙ্গলবার তিনি বলেন, “আমরা যেটা বলতে চাই, ভারত পুরো রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে তার যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আমাদের যে ইন্টারেকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না।”

বাংলাদেশের লাগোয়া রাজ্যটিতে টানা দেড় দশক ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮১টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসকে। এই নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ বা বিবৃতি আছে কী না এদিন জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে।

তিনি বলেন, “এটা (পশ্চিবঙ্গের নির্বাচন) নিয়ে কোনো অবজারভেশন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যারা জিতবেন, যেই জিতুক প্রথম কথাটা হচ্ছে আমরা আসলে পশ্চিমবঙ্গের সঙ্গেও খুব বেশি আলাদা করে চিন্তা করতে চাই না। যেমন ধরুন, আমাদের তিস্তা চুক্তি একসময় পশ্চিমবঙ্গকে আলাপে আনার চেষ্টা করা হয়েছে। দুটো রাষ্ট্রের মধ্যে যখন চুক্তি হয় আসলে এটা দুটো রাষ্ট্রের চুক্তি হবে।

“তবে ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে…হ্যাঁ আমরা যেহেতু আমাদের একদম প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত রাজ্যের সাথে আমাদের এই সম্পর্ক ইন্টারকশন এটা কনটিনিউ করবে।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “এটা নিয়ে আসলে হয়ত প্রশ্নটা এই কারণে আসে যে, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়েছে বাংলাদেশকে নিয়ে নানা বক্তব্য দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো সব এক ধরনের পলিটিক্যাল রেটোরিক।” সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরতে এই সংবাদ সম্মেলন হয়।

সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়