নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৮ জুন দিন ধার্য করেছে আদালত।
বুধবার (০৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। তবে আদালত অন্য মামলায় ব্যস্ত ছিলেন। এজন্য এ মামলার শুনানি পিছিয়ে ২৮ জুন নির্ধারণ রাখা হয়।
দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানান। উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড হয়েছে।