মঙ্গলবার ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ, চলছে অভিযানও

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ, চলছে অভিযানও

বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে পুঁজি করে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এদিকে রাজধানীর বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ভাড়া বেশি নেওয়ায় অনেক কাউন্টারে সতর্ক করতে দেখা গেছে তাদের।

সোমবার সকালে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে শত শত ঘরমুখো মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।

দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস; সেই সঙ্গে নিয়মিত পরিবহনের পাশাপাশি বিভিন্ন রুটে লোকাল বাসও চলাচল করছে।

তবে সকাল ১১টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হলে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, বৃষ্টির সুযোগ কাজে লাগিয়ে তাৎক্ষণিক ভাড়া বাড়িয়ে দিয়েছে কাউন্টারগুলো। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে টিকিট নিতে হচ্ছে তাদের।

অভিযোগ উঠেছে, উপস্থিত টিকিট ক্রেতাদের কাছ থেকে নিয়মিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, তীব্র টিকিট সংকটের কারণে আসন না পেয়ে অনেক যাত্রীকে বাধ্য হয়ে লোকাল বাসে দাঁড়িয়ে কিংবা ইঞ্জিনের ওপরে বসেই ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

সায়েদাবাদ থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে হানিফ পরিবহনের ৪টি টিকিট সংগ্রহ করেছেন জসিম ও তার পরিবার। জসিম জানান, নিয়মিত ৫০০ টাকায় বরিশাল যাওয়া-আসা করতে পারলেও এখন তাদের কাছ থেকে ৮০০ টাকা করে নেওয়া হয়েছে। এটি শুধু এবারের ঈদের চিত্র নয়, প্রত্যেক ঈদেই তাদের নিয়মিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি দিয়ে যেতে হয়।

নাটোরগামী এক যাত্রী বলেন, টিকিটের মূল্য নিয়েছে এক হাজার টাকা। স্বাভাবিক সময়ে এই টিকিটের দাম ৬০০ টাকা। গাড়ির জন্য প্রায় দেড় ঘণ্টা যাবত অপেক্ষা করছি।

অভিযানের সময় ভোক্তা অধিকারের কর্মকর্তাদের কাউন্টারগুলোকে সতর্ক করতে দেখা গেছে। ভাড়া বেশি নেওয়ার প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়