মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ফ্যামিলি কার্ডে জালিয়াতি ধরতে এআই ব্যবহারের পরিকল্পনা বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত বেশ কয়েকজন সদস্য উপকূলীয় সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস
Advertise with us

যেভাবে মিললো বৃষ্টির মরদেহ,লোমহর্ষক তথ্য জানালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যেভাবে মিললো বৃষ্টির মরদেহ,লোমহর্ষক তথ্য জানালো পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে হিলসবরো কাউন্টি শেরিফস অফিস।

গত ১৬ এপ্রিল টাম্পার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী বৃষ্টি নিখোঁজ হন। একই দিনে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন।

নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর হাওয়ার্ড ফ্লাঙ্কল্যান্ড ব্রিজের ওপর একটি কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টার জানান, মরদেহটি এমনভাবে ফেলে রাখা হয়েছিল যেন সেটি সাধারণ আবর্জনা।

লিমনের মরদেহ উদ্ধারের দিনই সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুঘারিবেহকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে পুলিশ তার গাড়িতে বৃষ্টির রক্তের দাগ পায়, যা বৃষ্টির মৃত্যুর আশঙ্কাকে আরও জোরালো করে। তবে দীর্ঘ সময় তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় মাছশিকারিরা আরেকটি কালো পলিথিন দেখতে পান। ঘটনাস্থলে গিয়ে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে, যা প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি।

আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়, উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে পাওয়া পোশাকের অংশ সিসিটিভিতে বৃষ্টির শেষ দেখা পোশাকের সঙ্গে মিলে যায়।

অবশেষে ডিএনএ পরীক্ষা ও ডেন্টাল রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে ৩০ এপ্রিল নিশ্চিত করা হয়, উদ্ধার হওয়া মরদেহটি বৃষ্টির। শেরিফের কার্যালয় জানিয়েছে, বৃষ্টি ও লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

২৬ বছর বয়সী আবুঘরবেহ বর্তমানে কারাগারে আটক রয়েছেন। আদালত তাকে জামিন দেননি। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা অভিযোগসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়