মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

আগামী পাঁচ বছরের সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আমরা ভারত, পাকিস্তান থেকে সোলার (নবায়নযোগ্য) বিদ্যুতে অনেক পিছিয়ে আছি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর সোলারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নীতি সহায়তা দেওয়ার জন্য কমিটি করা হয়েছে। আগামী ৫ বছরে সোলার থেকে১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ১৫তম আন্তর্জাতিক পাওয়ার, এনার্জি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সপোর মিডিয়া পার্টনার খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামালসহ অন্যরা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আয়োজক সংস্থা এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের ঢাকা শহরে রুফটপে সোলার দিয়ে বিদ্যুৎ বাড়াতে হবে। ঢাকার সব বাড়িকে সোলারে আনা হলে চাপ কমে যাবে। সরকার কোনো খাতকে নীতি সহায়তা দেওয়া হলে বিপ্লব ঘটে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে তৈরি পোশাক শিল্পে নীতি সহায়তা দেওয়ায় এ খাতে বিপ্লব ঘটেছে। তাই আমরাও নীতি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই প্রদর্শনী থেকে বিশ্বে যাতে সেই বার্তা পৌঁছে যায় যে, আমাদের দেশে সোলার বিপ্লব ঘটবে। অনুষ্ঠানে জানানো হয়, এক্সপোতে ১২টি দেশের ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে খবরের কাগজ-এর সম্পাদক মোস্তফা কামাল বলেন, শহরের মতো পাড়া-মহল্লায় সোলার বসানো হলে আলোকিত হবে। সেই জায়গায় যেতে ভাবতে হবে। অতীতের ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। গ্রামের মতো শহরেও সোলার ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সোলার খাতকে উৎসাহিত করতে উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে হবে। লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়