শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

স্পিডবোটে যাত্রী ভাড়া বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্পিডবোটে যাত্রী ভাড়া বাড়াল সরকার

স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌ রুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ মোতাবেক স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌ রুটভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৫ টাকা করে, পরের ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা করে পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৭ টাকা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ১৫ টাকা করে পুনর্নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়