বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড পুলিশ কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নিয়ে আনা অভিযোগরে প্রমাণ পায়নি: ইসি ৫ আগস্ট শেখ হাসিনার পালানেোর ভিডিও করা, সেই সাবেক বিমানবাহিনীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ
Advertise with us

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪০ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল খালেক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর ব্লক-সি এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ আনু মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শূন্য লাইন থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা ছোট ভাই তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় এখনো মাইন বিস্ফোরণের উচ্চ ঝুঁকি রয়েছে। জীবনের ঝুঁকি এড়াতে এবং ল্যান্ডমাইন দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গাদের সীমান্ত এলাকায় যাতায়াত না করার জন্য বিজিবির পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

এই ঘটনার পর থেকে স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়