বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড পুলিশ কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নিয়ে আনা অভিযোগরে প্রমাণ পায়নি: ইসি ৫ আগস্ট শেখ হাসিনার পালানেোর ভিডিও করা, সেই সাবেক বিমানবাহিনীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ
Advertise with us

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নিয়ে আনা অভিযোগরে প্রমাণ পায়নি: ইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নিয়ে আনা অভিযোগরে প্রমাণ পায়নি: ইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নিয়ে বিরোধীদল থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেবিষয়ে খোঁজখবর নিয়েছে নির্বাচন কমিশন। এপর্যন্ত ভোটের পরিবেশ নষ্ট হয় এরকম কোনো প্রমাণ পায়নি ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ঠাকুরগাঁও উপ-নির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি করতে আসেন সিইসিসহ চার কমিশনার ও ইসি সচিব।

তদারকি শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গ ভোটার সংখ্যা বাড়বে।’

এসময় তিনি আরও বলেন, ‘বিভিন্ন বাহিনীর টহল নির্বাচন ভবন থেকেই ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে তদারকি করা হচ্ছে। ঠাকুরগাঁও উপনির্বাচনে সব রকমের প্রস্তুতি নিয়া হয়েছে। আর ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সবকিছু জনগণের কাছে দৃশ্যমান করতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করা হচ্ছে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়