বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা এসআরবি, নতুন নামে যাত্রা শুরু করল বিলুপ্ত হয়ে যাওয়া ‌‌‌‌‌‌‌‌‘র‍্যাব’ পাবলিকের মতো সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে: ববি হাজ্জাজ গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে: রিজভী
Advertise with us

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে ফেরার ম‍্যাচ রাঙাল অস্ট্রিয়া

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে ফেরার ম‍্যাচ রাঙাল অস্ট্রিয়া

বিশ্বকাপে ফেরার ম‍্যাচ জয় দিয়ে রাঙিয়ে রাখল অস্ট্রিয়া। অভিষেকে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত পারল না জর্ডান। স্যান ফ্রান্সিসকোয় বাংলাদেশ সময় বুধবার ‘জে’ গ্রুপের ম‍্যাচে ৩-১ গোলে জিতেছে অস্ট্রিয়া।

হোমানো শ্মিডের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে আলি ওলওয়ানের গোলে সমতা ফেরায় জর্ডান। ইয়াজান আল আরবের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় অস্ট্রিয়া। যোগ করা সময়ে সফল স্পট কিকে ব‍্যবধান বাড়ান মার্কো আর্নাতোভিচ।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম‍্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। তবে স্কোর লাইন যেমন বলছে, ততটা সহজ ছিল না তাদের জয়। প্রায় পুরোটা সময় সমানে-সমান লড়াই করে জর্ডান।

একটু ঢিমে তালে শুরু হওয়া ম‍্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। ডি বক্সের বাইরে বল পেয়ে গতিময় বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন শ্মিড। ফেরানোর কোনো সুযোগই ছিল না জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লাইলার।

দুই মিনিট পরেই ম‍্যাচে ফিরতে পারত সমতা। ওলওয়ানের গতিময় শট গোলরক্ষকের হাতে লেগে ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায় বাইরে!

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম‍্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় জর্ডান। ওলওয়ানের শট পোস্টের ভেতর দিকে লেগে জড়ায় জালে। কিছুই করার ছিল না অস্ট্রিয়ার গোলরক্ষকের।

বাছাইয়ে জর্ডানের হয়ে সর্বোচ্চ গোলকরা ওলওয়ানের পা থেকেই এলো বিশ্বকাপে দেশটির প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামেন আর্নাতোভিচ। ৬৭তম মিনিটে জালে বল পাঠান অস্ট্রিয়ার ইতিহাসের রেকর্ড গোলদাতা। তবে হ‍্যান্ডবলের জন‍্য মেলেনি গোল। ভিএআরের পরামর্শে টিভি মনিটরে দেখে হ‍্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

৭৬তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। কর্নার থেকে আসা বলে লাফিয়েও হেড করতে পারেননি আর্নাতোভিচ। তার পেছনেই থাকা জর্ডানের সেন্টারব‍্যাক ইয়াজানের মাথা ছুঁয়ে বল যায় জালে।

সমতা ফেরানোর জন‍্য মরিয়া চেষ্টা চালিয়ে যায় জর্ডান। কিন্তু অস্ট্রিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে হজম করে আরেকটি গোল। ভিএআরের পরামর্শে টিভি রিপ্লেতে জর্ডানের আবু জারিকের হ‍্যান্ডবলে পেনাল্টি দেন রেফারি।

ঠাণ্ডা মাথার স্পট কিকে জাল খুঁজে নেন আর্নাতোভিচ। ১৯৯০ সালের পর প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। ম‍্যাচের সমাপ্তিও ঘটে সেখানে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়