শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণ, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৯ জন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণ, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৯ জন

ময়মনসিংহে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় গ্যাস ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে অন্তত ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বিস্ফোরণে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর গুলপুকুরপাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি ভাঙারির দোকানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পুরো এলাকা তীব্র গ্যাসের গন্ধে ভরে যায় এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্যাসের তীব্র গন্ধে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে তাঁরা হাসপাতালে আসেন। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে ২-১ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, সিলিন্ডারটি কাটার সময় লিকেজ হয়ে গ্যাস বেরিয়ে আসায় এই দুর্ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। গ্যাসের তীব্র গন্ধে আশপাশের এলাকার বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলিন্ডারটি কীভাবে এবং কার মাধ্যমে কাটা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হবে। ভাঙারির দোকানগুলোতে পুরোনো সিলিন্ডার কাটার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশরাফুল করিম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়