বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা এসআরবি, নতুন নামে যাত্রা শুরু করল বিলুপ্ত হয়ে যাওয়া ‌‌‌‌‌‌‌‌‘র‍্যাব’ পাবলিকের মতো সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে: ববি হাজ্জাজ গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে: রিজভী
Advertise with us

শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের।

আজ বুধবার (১৭ জুন) চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহয়তা চেক প্রদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়ক পথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগদান করছে। নানান রঙের পোশাক পরে সমাবেশেস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এসেছে, মাঠের একপাশে উপকারভোগীরাও অপেক্ষমান। দলীয় নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দর্শন পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শাহান আলী মুসা বলেন, আমি সকাল ৯টায় এসেছি প্রধানমন্ত্রীকে দেখার জন্য। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমার মতো হাজার হাজার মানুষ আসছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল শহর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়