সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগে ভাটা পড়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল বন্ধন রপ্তানি আয়ে লক্ষ্য পূরণ হয়নি,কমেছে আয়
Advertise with us

নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের লাশবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন গুরুতর আহত হন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাসের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমির হোসেন, সুফিয়া খাতুন ও বিউটি বেগম। তাদের প্রত্যেকের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও মডার্ন হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ মো. আক্তার হোসেন এলিট জানান, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি পিকআপ দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছনে থাকা মাছবাহী আরেকটি পিকআপ তাকে ধাক্কা দেয়। একই সময়ে চট্টগ্রামের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা গুরুতর আহত হন। স্থানীয়রা এসে আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‎তিনি আরও বলেন, আহতরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আফসার বলেন, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকাআপের পেছনে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়