
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলা করেছেন চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন।
রোববার (১২ জুলাই) দুপুরে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১১ জুলাই) অজ্ঞাত শতাধিক আসামির বিরুদ্ধে এ মামলা করা হয়। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন মোট ৮৮৪ জন শিক্ষার্থী। ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা। কেন্দ্রে পরীক্ষার্থীদের অনেকের প্রশ্ন কমন না পড়লে তারা অসদুপায় অবলম্বন করেন। এই নিয়ে পরীক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডা হলে পরীক্ষা শেষে শতাধিক পরীক্ষার্থী একত্রিত হয়ে কলেজের একটি গেট ও অধ্যক্ষের রুম ভাঙচুর এবং ইট পাটকেল নিক্ষেপ করেন।
