শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করলো আইডিআরএ হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ রাষ্ট্রপতির ঝিনাইদহে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে আইএসডিবি মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে ২০২৭ সালে ৮ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী কওমি-হিফজ শিক্ষার সঙ্গে সরকারের যে কমিটমেন্ট ছিল, তা রাখা হয়নি: জামায়াত আমির
Advertise with us

যে কারণে ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে করলেন মৌসুমী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কারণে ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে করলেন মৌসুমী

কাছের বন্ধুরা বেশির ভাগ সময় বন্ধু হয়েই পাশে থাকেন। কিন্তু সেই কাছের বন্ধুকেই বিয়ের জন্য বেছে নিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গত শুক্রবার সেই বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন মৌসুমী। একই সঙ্গে মা হওয়ার খবরও জানালেন তিনি। মৌসুমীর বিয়ে ও মা হওয়ার খবরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ের বিষয়টি। কেন তিনি কাছের বন্ধুকে বিয়ে করলেন?

মৌসুমীর স্বামীর নাম আবদুল ওয়াদুদ। তাঁরা ১৪ বছর ধরে বন্ধু। কেন সেরা বন্ধুকে বিয়ে করলেন? এ বিষয়ে প্রশ্ন করা হলে মৌসুমী হামিদ বলেন, ‘আমার সবকিছুতেই ওয়াদুদ সব সময় পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাটে–বলে মিলছিল না। জীবনে তো এমনটা কখনো কখনো হয়, হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না। আমি চাইতাম সংসারি হতে, সে–ও এমনটাই চাইত। নিজেদের মধ্যে আড্ডা–কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে, আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না। আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই, পরেই বিয়ে করি।’

মৌসুমী জানান, অনাগত সন্তানের জন্য প্রায় দুই মাস ধরে শুটিং থেকে দূরে থাকলেও নিজের ব্যবসাপ্রতিষ্ঠান অ্যাডসেলারেট টেকনোলজিস লিমিটেডে নিয়মিত সময় দেন। তিনি ও তাঁর স্বামী মিলেই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। মৌসুমী হামিদ জানান, বিনা মূল্যে পাবলিক ওয়াই-ফাই সেবা দেওয়ার পাশাপাশি ব্র্যান্ডগুলোকে লোকেশনভিত্তিক বিজ্ঞাপন ও ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করে তাঁর প্রতিষ্ঠান।

দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ার মৌসুমীর। এ পথটা মসৃণ ছিল না। সেই কথা স্মরণ করে মৌসুমী আরও বলেন, ‘ক্যারিয়ারে নানা রকম স্ট্রাগল আসে। আমি অনেক ঘাত–প্রতিঘাত পেরিয়ে আজকের জায়গায় এসেছি। আমি চাই, এখন আমার একটা সুস্থ বাচ্চার জন্ম হোক। তাকে সুন্দর একটি পরিবেশ দিই। আমার স্বপ্নটাই এখন আগামী দিনকে ঘিরে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমার স্বপ্নটাকে পরিপূর্ণতা দিতে চাই। আর একটা কথা আমি সব সময় উপলব্ধি করেছি, জীবনে যেমন ভালো বন্ধু দরকার, তেমনই জীবনে ভালো পার্টনার দরকার, যে সব সময় বন্ধুর মতো পাশে থাকে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়