মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ মিসরে কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ তিন দিনের সফরে আগামীকাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় বৈঠকে বসছে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের উত্তেজনা কমেছে পোশাকশিল্পে, আবারও পুরোদমে উৎপাদন শুরু বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী
Advertise with us

নারী এমপির একটা সিট আমাকে দেয়া হোক: রিনা খান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী এমপির একটা সিট আমাকে দেয়া হোক: রিনা খান

চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। বিশেষ করে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় কাজ করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। তবে অনেকদিন ধরেই তিনি চলচ্চিত্রের পর্দায় তেমন সক্রিয় নন। অভিনয়ের বাইরে রাজনীতিতেই এখন বেশি সময় দিচ্ছেন রিনা খান।

রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে। বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং সংগঠনের সঙ্গে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে। এবার সেই রাজনৈতিক পথচলাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির মনোনয়নে সংসদে যেতে চান বলেও জানিয়েছেন রিনা খান। এর আগে একাধিকবার তিনি সংসদ সদস্য হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। এবার আবারও একই দাবি তুলেছেন তিনি।

রিনা খানের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। রিনা খান বলেন, ‘আমার পরিবারের সবাই বিএনপি করে। আমার চাচাতো ভাইয়েরা আছে। তারাও দলের নানা সংগঠনের সাথে জড়িত আছে। তো আমি আশা করি এবং এটা দাবি রাখি যে সংরক্ষিত নারী আসনে একটা সিট আমাকে দেয়া হোক। আমি দেশের জন্য দেশের জন্য কাজ করব। একজন সচেতন নাগরিক হিসেবে, বিএনপির কর্মী হিসেবে এই অধিকার তো আমার আছে নাকি? আর এতদিন কাজ করেছি দলের জন্য। এটুকু তো আমি চাইতেই পারি।’

ভোটের মাঠের প্রচারণায় এবার শোবিজ তারকাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমেছিলেন দলটির সমর্থিত শিল্পীদের একাংশ। সেখানে নির্বাচনী প্রচারণায় গিয়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছিলেন রিনা খান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়