মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাভারে পুলিশ হত্যার ৯ আসামিকে, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন শাহজালালের নাম পরিবর্তন না করে, থার্ড টার্মিনাল চালুর দিকেই মনোযোগ সরকারের ‘ডিসেম্বর’ নিয়ে এ দুপক্ষের মধ্যে যোগসূত্র রয়েছে: এ্যানি বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার বাঁধন থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী চট্টগ্রাম কাস্টমসে প্রায় সাড়ে ১০ হাজার মামলায় আটকে আছে হাজার কোটি টাকার পণ্য চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি বারবার ভেঙে ফেলার চেষ্টা করছে: রিজভী জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সিএসসিআরের নবজাতককে এভারকেয়ারে স্থানান্তর, প্রসূতিকে কেবিন ছাড়ার নির্দেশ
Advertise with us

সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের

সপ্তাহের শুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা সালমান খান। সেই অনুষ্ঠানে তাকে দেখা গেছে ক্যাপ, ক্যাজুয়াল শার্ট এবং ডেনিম পরিহিত অবস্থায়। অনেকের মতে, তাকে আগের তুলনায় অনেক বেশি রোগা, ক্লান্ত এবং অবসন্ন দেখাচ্ছিল।

এরপর তার চেহারা ও অভিব্যক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। ভাইজানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। এবার নিজের স্বাস্থ্য নিয়ে চলতে থাকা জল্পনার জবাব দিলেন কিছুটা ঘুরিয়ে ও কিছুটা রসিকতার সুরে তিনি।

রবিবার গভীর রাতে ইনস্টাগ্রামে একগুচ্ছ সাদা-কালো ছবি শেয়ার করেন সালমান। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, আপনাদের শরীর কেমন আছে?

এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ক্যাপশনকে অনেকেই তার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের প্রতি কৌতুকপূর্ণ জবাব বলেই মনে করছেন।

নতুন ছবিগুলিতে সালমানকে কয়েকদিন আগের সেই অনুষ্ঠানের পোশাক এবং একই লুকে দেখা যায়। কোথাও তিনি ডেনিম জ্যাকেট ও কাউবয় হ্যাট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। আবার কোথাও স্বচ্ছন্দ ভঙ্গিতে ধরা দিয়েছেন। ছবিগুলিতে তাকে অনেকটাই আত্মবিশ্বাসী ও স্বাভাবিক দেখাচ্ছে।

পোস্টটি প্রকাশ্যে আসার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যের ঘর ভরে যায়। অনুরাগীরা যেমন তার ক্যাপশন নিয়ে মজা করেছেন, তেমনই অনেকেই মনে করেছেন, স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া জল্পনার জবাব এভাবেই দিয়েছেন অভিনেতা। অভিনেত্রী মাহি ভিজও পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন,‘টু গুড ’, সঙ্গে ছিল একাধিক হাসির ইমোজি।

সালমানকে আগামীতে দেখা যাবে, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। এটি মুক্তির অপেক্ষায় আছে। যুদ্ধভিত্তিক এই ছবির মুক্তি একাধিকবার পিছিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল, ছবির মুক্তি নাকি পিছিয়ে ২০২৭ সালে চলে যেতে পারে। তবে সেই সব জল্পনায় এবার জল ঢেলে দিল সালমান খান ফিল্মস (SKF)। রবিবার (১৯ জুলাই) প্রযোজনা সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ছবিটি ২০২৬ সালেই মুক্তি পাবে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে সিনেমার নতুন পোস্টারও। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়